সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার বদলাতে দেরি, ৬৩ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিলে ৬৩ জন করোনা রোগী মারা যান। রবিবার এ ঘটনা ঘটে।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, অক্সিজেন সংকট কাটানোর জন্য ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬ ৩জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়া জুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ