বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

২০২০ সালে বিশ্বে উদ্বাস্তু সাড়ে পাঁচ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ ও নানা দ্বন্দ্ব-সংঘাতে গত বছরে বিশ্বের ১৪৯টি দেশ ও ভূখণ্ডে নতুন করে উদ্বাস্তু মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ। এর মধ্যে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু ৪ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আর বাংলাদেশে এর সংখ্যা ৪৪ লাখ ৪৩ হাজার ২৩০ জন।

এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশ্বে উদ্বাস্তু হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা মানুষ এবং সংঘাতের কারণে উদ্বাস্তুর সংখ্যা ৯৮ লাখ।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১’ এর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতে সারা বিশ্বে যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতি ঘটেছে সেখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

আইডিএমসির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে উদ্বাস্তু মানুষের তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন। দেশটিতে এক বছরেই উদ্বাস্তু হয়েছেন ৫০ লাখ ৭৪ হাজার মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন। সেখান প্রাকৃতিক বিপর্যয়ে ৪৪ লাখ ৪৯ হাজার এবং সংঘাতে এক লাখ ১১ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।

এ ছাড়া চতুর্থ স্থানে থাকা ভারতে প্রাকৃতিক বিপর্যয়ে ৩৮ লাখ ৫৬ হাজার এবং সংঘাতে উদ্বাস্তু হয়েছেন আরও ৩ হাজার ৯০০ জন। পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ