সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

হাইয়াতুল উলইয়ার ফলাফল প্রকাশে নতুন করে যা জানা গেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কবে? এমন প্রশ্ন এখন পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস ২৬ দিন পেরিয়ে গেলেও এখনো ফলাফল ঘোষণা না করায় এমন প্রশ্নের জন্ম দিয়েছে শিক্ষার্থীদের।

বিষয়টির কথা ভেবে গত ১৬ জুন (বুধবার) হাইয়াতুল উলইয়ার অফিসে এক বৈঠক থেকে আগামী ১১ জুলাই (৩০ জিলক্বদ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়। ঘোষিত এ তারিখ মোতাবেক রেজাল্ট প্রকাশিত হবে কিনা?

আওয়ার ইসলামের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমানের কাছে।তিনি জানান, আমরা ঘোষিত তারিখে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে দুয়েকদিন এদিক-সেদিকও হতে পারে।

এদিকে লকডাউনের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে উল্লেখ করে এ অফিস সম্পাদক বলেন, রেজাল্ট তৈরি হয়ে গেলে আমরা আপনাদের জানাবো।

এর আগে এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘আমাদের পরীক্ষার খাতা (উত্তরপত্র) নিরীক্ষণ হয় তিনটি ধাপে। এতে প্রথম ধাপে নিরীক্ষণ করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগে। দ্বিতীয় ধাপে ৬ থেকে ৭ দিন আর তৃতীয় ধাপে সময় লাগে ২ থেকে ৩ দিন। সবশেষে ফলাফল প্রকাশ সংক্রান্ত চূড়ান্ত কাজ সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগে সাধারণত।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ