বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সর্বাত্মক লকডাউনে সড়ক দুর্ঘটনায় রাজধানীতে প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) রাত নয়টার দিকে মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার পুলিশের উপ- পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় থাকতেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

এদিকে কাওরান বাজারের কাঁঠালবাগান ঢালের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে ব্যাটারি চালিত একটি ভ্যান উল্টে গিয়ে আব্দুল আজিজ (৩৩) নামের এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

এই ঘটনায় সাইফুল ইসলাম নামের (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত সাইফুল ইসলাম জানান, আমরা দুজন ব্যাটারি চালিত একটি ভ্যান রিক্সায় যাওয়ার সময় কাওরান বাজারের কাঁঠালবাগান ঢাল এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসা মাত্রই ভ্যানটি উল্টে যায়। ওই সময় ওই ভ্যানের নিচে চাপা পড়ে আব্দুল আজিজ ও আমি আহত হই। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আমাদের দুজনকে ঢামেকে নিয়ে এলে আব্দুল আজিজ মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কাওরান বাজার থেকে এমন একটি ঘটনা এসেছে। এই ঘটনায় আব্দুল আজিজ নামের একজন নিহত হয়েছে। সাইফুল নামের একজন আহত হয়েছে আহত চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ