সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মালয়েশিয়ার পাঁচ রাজ্যে শিথিল লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পাঁচটি রাজ্যে শিথিল করা হচ্ছে লকডাউন। রাজ্যগুলোতে চলমান ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ (এনআরপি) প্রথম ধাপের পরিবর্তে ৫ জুলাই থেকে দ্বিতীয় ধাপে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শনিবার (৩ জুলাই) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, পারলিস, পেরাক, পাহাং কেলান্তান ও তেরেঙ্গানু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা টানা সাতদিন ধরে ৪ হাজারের নীচে থাকায় এবং ১০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এই পাঁচটি রাজ্যে কার ওয়াশ, সেলুন (শুধুমাত্র চুল কাটার জন্য) বই, স্টেশনারি এবং কম্পিউটার বিক্রির দোকানগুলির পাশাপাশি টেলিযোগাযোগ পরিষেবাও খোলার অনুমতি দেওয়া হবে।

এছাড়া কাঁচা বাজারগুলোকে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত ছয়টি পণ্য বিক্রির অনুমতি দেয়া হবে যেমন ফল, শাকসবজি, মুদি দোকান, মুরগি, মাংস প্রক্রিয়াজাত এবং সী ফুডের দোকান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাসে যোগ দেয়ার অনুমতি দেয়া হবে এবং শুধুমাত্র দম্পতিদের জন্য উল্লেখিত রাজ্যগুলোতে ভ্রমণে ছাড় দেয়া হবে। সেই সঙ্গে ব্যক্তিগত বিনোদনমূলক ক্রিয়াকলাপ, যেমন সাইক্লিং, ব্যায়াম, জগিং, তাই চি, গল্ফিং, সিঙ্গল টেনিস, হাইকিং, মাছ ধরা, মোটরিং এবং স্কেটবোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়।

উৎপাদন খাত সমূহে যেমন মোটরযান, সিরামিক, রপ্তানির আসবাবপত্র কারখানা, রাবার, লোহা, ইস্পাত এবং সিমেন্ট কারখানার অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ