শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাঙ্কিং’য়ে বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার পাশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডিয়ান সংস্থা আর্টন ক্যাপিটাল দ্বারা পরিচালিত 'গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাঙ্কিং ২০২১' এর তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তালিকাটি করা হয়েছে 'গ্লোবাল সিটিজেনশিপ' এর আর্থিক পরামর্শক সংস্থা আর্টন ক্যাপিটালের 'গ্লোবাল মবিলিটি ইন্ডেক্স" এর ওপর ভিত্তি করে।

এক্ষেত্রে দুইভাবে গ্লোবাল মবিলিটি নির্ধারণ করা হয়েছে। প্রথমটি হলো, সংশ্লিষ্ট পাসপোর্টটি তার নাগরিকদের আর্থিক কেন্দ্র এবং সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের 'প্রিডিটারমাইন্ড গ্রুপ' এ ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে পারে কিনা। দ্বিতীয়টি হলো, ওই পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া কতো সংখ্যক দেশে ভ্রমণ করা যেতে পারে।

সে হিসেবে তালিকায় ২০২১ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর মর্যাদা পেয়েছে নিউজিল্যান্ড এর পাসপোর্ট। ওই দেশের নাগরিকরা ৯২ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন এবং ৪৪ টি দেশে অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্পেন। ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, আয়ারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে তৃতীয় স্থানে।

তালিকায় বাংলাদেশ রয়েছে ৭২ তম অবস্থানে।

বাংলাদেশের নাগরিকরা ১৫ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন এবং ২৭ টি দেশে অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সাথে একই অবস্থানে (৭২ তম) রয়েছে দক্ষিণ সুদান, লিবিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, সুদান এবং উত্তর কোরিয়া।

তালিকায় প্রতিবেশী দেশ ভারত ৬১ তম, ভুটান ৬৩ তম এবং পাকিস্তান ৭৭ তম অবস্থানে রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ