সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় ৩৪ জেলায় ১১৬ জনের মৃত্যু, শুধু খুলনা বিভাগেই ৪৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ৩৪ জেলায় আরো ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৬ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে করোনায় মারা গেছেন ১৫ জন। এছাড়া কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় ২ জন করে ছয়জন এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেপুরে ৩ জন মারা গেছেন।

এদিকে, রংপুর বিভাগে একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭ জন, দিনাজপুরে ৪ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন আক্রান্ত ছিলেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।

হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫৮ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে করোনায় মারা গেছেন ১১ জন।

অন্যদিকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুরে আটজন মারা গেছেন। এছাড়া, বরিশাল, ঝালকাঠি ও সিলেটে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১১ জন ও ফরিদপুরে ৭ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ