সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ধীরে ধীরে কমে আসছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোববার সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৯৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১ হাজার ২০০-এর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৮৬ হাজার ৮৮৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৩৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৭ হাজার। এতে মহামারীর শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪২ লাখ ১৪ হাজার ১০৫ জনে।

এছাড়া করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২১ হাজার ২৫৫ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৩১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫৫৬ জন। অপর দিকে মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৭ লাখ ৪২ হাজার ২৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ জনের।

অপর দিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ২ হাজার ১৫ জন।

এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৮৩ হাজার ৬৫৪ জন, রাশিয়ায় ৫৫ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন, যুক্তরাজ্যে ৪৮ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, ইতালিতে ৪২ লাখ ৬২ হাজার ৫১১ জন, তুরস্কে ৫৪ লাখ ৪০ হাজার ৩৬৮ জন, স্পেনে ৩৮ লাখ ৩৩ হাজার ৮৬৮ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৮ হাজার ৪০ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৩১ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১৫২ জন, রাশিয়ায় এক লাখ ৩৭ হাজার ২৬২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২০৭ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৬৩৭ জন, তুরস্কে ৪৯ হাজার ৮৭৪ জন, স্পেনে ৮০ হাজার ৯১১ জন, জার্মানিতে ৯১ হাজার ৫৮৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ৪২৫ জন মারা গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ