সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইসরাইলি বাহিনীর গুলিতে ফের নিহত ১ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। জানা যায়, নিহত মোহাম্মদ ফরিদ হাসান ২০ বছর বয়সী তরুণ। তিনি কুসরা গ্রামের বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কুসরা গ্রামে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ওই গ্রামের কাছাকাছি ইসরাইলি বসতি থেকে বসতি স্থাপনকারীরা এসে তাণ্ডব চালায়। ইসরাইলি সৈন্যরা এই সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। স্থানীয় ফিলিস্তিনিরা এই তাণ্ডব প্রতিরোধে দাঁড়ালে ইসরাইলি সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এই সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ফরিদ হাসান নিহত হন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ