সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিউনিশিয়ার সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী জাহাজ থেকে ৪৩ অভিবাসী নিখোঁজের খবর পাওয়া গেছে। অভিবাসীবাহী ওই জাহাজে বাংলাদেশিও ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই জাহাজের আরও ৮৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (০৩ জুলাই) তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ডুবে যাওয়া ওই জাহাজে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিকরা ছিলো। তারা লিবিয়া থেকে ওই জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তা ডুবে যায়।

সংস্থাটি জানায়, লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে জাহাজটি যাত্রা শুরু করেছিল। গত কয়েকমাসে তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বর্তমানে ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতির সুযোগে তিউনিশিয়া এবং লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীদের ঢোকার চেষ্টা বৃদ্ধি পেয়েছে।

তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেছেন, লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপগামী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এই নৌকার ৪৩ যাত্রী নিখোঁজ রয়েছেন এবং অন্য ৮৪ জনকে তিউনিশিয়ার নৌবাহিনী উদ্ধার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ