সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ভারত থেকে আসা কয়লা কিসের জন্য, ব্যাখ্যা দিলেন কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত থেকে বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে কয়লা আসছে- তা কিসের জন্য সেই ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রটির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে না।

বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) থেকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আসা তিন হাজার ৮০০ টন কয়লা রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চারটি কয়লা মজুদাগারের মধ্যে একটির মেঝেতে ঢালাইয়ের জন্য ব্যবহার করা হবে। এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে কখনই ভারত থেকে কয়লা আনা হবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে যে কয়লা আনা হচ্ছে- তা শুধু ‘কোল স্টোকইয়ার্ড’ ফ্লোরে ব্যবহার করা হবে। মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের নির্মিতব্য প্রথম কভার্ড কোল-শেডের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ভারত থেকে আমদানি করা কয়লা প্রথম কভার্ড কোল শেডের কার্পেট কয়লা হিসেবে ব্যবহার করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্রে এধরনের চারটি কভার্ড কোল-শেড নির্মাণাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হবে। ইতোমধ্যে সেজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যে প্রক্রিয়া অচিরেই সম্পন্ন হবে।

এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে মোট ২০০ কোটি ডলার, যার মধ্যে ১৬০ কোটি ডলার ঋণ দিয়েছে ভারতের এক্সিম ব্যাংক। এ ছাড়া এই নির্মাণ কাজটি করছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস (বিএইচইএল)।ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ অনেকটা শেষের দিকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ