শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো- ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। আটক শাহিনুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন জানান, কারাগারের বাহির থেকে আন্ডার ওয়ারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার আন্ডার ওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‘পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ