শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

করোনা: মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া।

শনিবার থেকে এই বিধিনেষেধ কার্যকর হবে বলে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন।

বৃহস্পতিবার সাবরি ইয়াকুব জানান, রাজধানী কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী রাজ্য সেলাঙ্গরের কয়েকটি জেলায় দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ শনিবার থেকে কার্যকর হবে। এই সময়ে কেবল খাদ্য উৎপাদনকারী ও দৈনন্দিন পণ্য বিক্রির প্রতিষ্ঠানসহ জরুরি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

গত সপ্তাহে করোনার বিস্তার রোধে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের নিচে না নামার আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ