মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালানোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র ফওজি বারহোম বলেছেন, ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে।

এর আগে গত রাতে শর্ত ভঙ্গ করে গাজায় হামলা করে ইসরায়েল। হামলার বিষয়ে দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো।

এ ঘটনায় হামাসের মুখপাত্র ফওজি বারহোম প্রতিক্রিয়ায় আরও বলেন, ফিলিস্তিনিরা চাপ সৃষ্টি করে জনগণের অধিকারের প্রতি সম্মান জানাতে বাধ্য করছিল ইসরায়েলকে। কিন্তু তাদের শিক্ষা হয়নি। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালানো হয়।

এর আগে, ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ