মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাল থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তির হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার হতে এক সপ্তাহের লকডাউনের সময় কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে।

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার এই কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল।

১ জুলাই ভোর ৬টা হতে এই লকডাউন কার্যকর হবে। এসসময় কেবল জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষ ছাড়া আর কেউ ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মঙ্গলবার রাতে সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখাসহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে। তবে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে।

লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১২ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৩৮৮ জন মারা গেলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা বিভাগেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।

রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে বলে জানা যাচ্ছে।

চিকিৎসকরা বলেছেন, এই হারে রোগী বাড়তে থাকলে চিকিৎসা সেবা আবার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ