সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ফেইসবুক ‘হ্যাক করে’ অর্থ আদায়, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেইসবুক হ্যাক করার পর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার জন্য মালিকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সুনামগঞ্জ থেকে বিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বলছে, মো. মামুন মিয়া নামের ওই যুবক দেশি ও বিদেশি অনেকের কাছ থেকেই এভাবে অর্থ আদায় করেছে।

গত সোমবার সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মামুন এসএসসি পাস হলেও তথ্যপ্রযুক্তিতে পারদর্শী। সে ফেইসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে ‘ফিশিং লিংক’ পাঠাত। তাতে ক্লিক করলে ফেইসবুকের ইন্টারফেইস আসত। সেখানে আইডি, পাসওয়ার্ড দিলে তা চলে যেত হ্যাকারের কাছে।

মামুন তখন ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফেইসবুকে ঢুকে ভিকটিমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিত। এরপর সে ওই অ্যাকাউন্টের মালিকের কাছে মোটা অংকের টাকা দাবি করত। টাকা পেলে ভিকটিমের ফেইসবুক অ্যাকাউন্ট ফেরত দিত, না হলে নিজের দখলে রাখত।

‘ভিকটিমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখালে সে বলত তাকে কেউ ধরতে পারবে না, ধরতে পারলে এক হাজার ডলার পুরস্কার দেবে।’

হাফিজ আক্তার জানান, ফেইসবুক হ্যাক করার ঘটনায় মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে, সেই মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ