শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত সঙ্গীতশিল্পী ও সুর সম্রাট মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা।

প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন সাড়া জাগানো ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ প্রন্থের প্রকাশক ‘মাকতাবাতুল ইত্তিহাদ’। অনুষ্ঠানটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আগামীকাল শুক্রবার (১৮ জুন) রাত ৯ টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ‘আওয়ার ইসলাম টিভি’ ফেসবুক পেজে। আর বইমেলা চলবে পুরো সপ্তাহজুড়ে।

আজাদ সন্ধ্যার লাইভে উপস্থিত থাকবেন নন্দিত নাশিদ শিল্পী সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামানসহ কলরবের পুরো পরিবার। অনুষ্ঠানে অনলাইন বইমেলার উদ্বোধন করবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

মাকতাবাতুল ইত্তিহাদ এর প্রকাশক ও কর্ণধার মাওলানা মোহাম্মদ ইসহাক জানিয়েছেন, পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত মেলায় আমাদের প্রকাশিত সকল বইয়ে ৫৫% ছাড় থাকবে। আর সাড়াজাগানো অনুবাদগ্রন্থ ‘মুসলিম উম্মাহর ইতিহাস’- এ থাকবে ৬০% ছাড়। বইয়ের জন্য সরাসরি কিংবা অনলাইন বুকমার্ট ‘রকমারি’তে যোগাযোগ করার অনুরোধ করছি।

মেলা সংক্রান্ত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। মো. শামীম- ০১৩০৯৭২৭৩৬১ ও মো. সানাউল্লাহ-০১৭৮৯৮৭৩৬৭৯।

অনুষ্ঠানের বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, ‘মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহ. ছিলেন ইসলামী ভাবধারার সঙ্গীতের দিকপাল। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে তাঁকে স্মরণ করে এই বইমেলা ও আজাদ সন্ধ্যা। আমি এ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এছাড়া অনুষ্ঠানে আলোচনায় থাকবেন আলেম ও সাংবাদিক মাসউদুল কাদির। অনুষ্ঠানজুড়ে কলরব শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা তো থাকছেই। বিশেষত মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর রেকর্ড করা গানগুলো বারবার বেজে উঠবে অনুষ্ঠানজুড়েই। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ার ইসলামের সাব-এডিটর কাউসার লাবীব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ