বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস খাদে, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনায় কবলিত হলে অন্তত ২০ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বেলুচিস্তানের খুজদার জেলার কার্খ নামক এলাকায় শুক্রবার ভোরবেলা এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে গিয়েছিল।

আহতদের উদ্ধারে প্যারামিলিটারি ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, ‘বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এমনকি বাসের ছাদেও যাত্রী বসেছিল।’

চিকিৎসক মানজুর জহির বলেন, ‘খুজদার জেলা হাসপাতালে আমরা ২০টি মরদেহ ও ৪০ জনেরও বেশি আহত ব্যক্তিদের গ্রহণ করেছি।’ তিনি আরও জানান, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খুজদারের ডেপুটি কমিশনার বশির আহমেদ বলেন, তারা সিন্ধু প্রদেশের বাসিন্দা। নিহতদের সবাই পুরুষ বলেও জানান বশির।

পাকিস্তানে সড়ক ও রেল দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা। রাস্তাগুলোর দুরবস্থা এর অন্যতম কারণ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ