রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’ 

আওয়ামী লীগের কাছে জনগণের মতের দাম নেই: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরোয়া করে না। তাদের কাছে জনগণের মতামতের কোনো দাম নেই। তাদের কাছে গণতন্ত্র না থাকলেও কিছু যায় আসে না। তবে বাংলাদেশে এখনও বিএনপি আছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, মানুষকে ভোট দেয়ার সুযোগ দিলে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। এটা বুঝেই তারা নির্বাচনের আগের রাতেই ভোট করে ফেলে।

তিনি বলেন, এ সরকার উন্নয়নের কথা বলে। তাদের উন্নয়নে যদি জনগণ খুশি হয়, তাহলে তাদের এত ভয় কিসের? প্রশাসন আর পুলিশ দিয়ে ভোট করতে হবে কেন?

তিনি আরও বলেন, জনগণকে মত প্রকাশের সুযোগ করে দিতে নির্দলীয় সরকারের অধীনেই সংসদ নির্বাচন দিতে হবে। তাই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যদি খুশি থাকে, তারাই আপনাদের নির্বাচিত করবে।

নজরুল ইসলাম বলেন, বিএনপি কখনও জোর করে ক্ষমতায় আসতে চায়নি। সামরিক শাসন জারি করেনি। জরুরি অবস্থা জারি করেনি। বরং গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জরুরি অবস্থা বাতিল করেছে বিএনপি। সামরিক শাসন প্রত্যাহার করেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে রক্ষা করতে জানে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ