রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

‘প্রস্তাবিত বাজেট দেশের বিধ্বস্ত স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সংকট উত্তরণের উপযোগী নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের করাগারে বন্দী থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনকে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের বিধ্বস্ত স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সংকট উত্তরণের উপযোগী নয়। করোনাভাইরাসের মহাদুর্যোগে নতুন করে দেশে কয়েক কোটি মানুষ গরীব হয়েছে, তাদের জন্য কোন ব্যবস্থা নেই বাজেটে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা।

ঋণনির্ভর এ বাজেটে দেশের গরীব মানুষের কোন কল্যাণ হবে না। সুদ দিতে দিতেই জাতীয় অর্থনীতি কাবু হয়ে পরবে। প্রতি বছর যেভাবে ঋণের বোঝা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে দেশ একটি ঋণগ্রস্থ অর্থনীতির দেশে পরিনত হবে। প্রস্তাবিত বাজেটকে পরিবর্তন করে দেশ ও জনগণের কল্যাণের বাজেট প্রনয়ণ করতে হবে।

তিনি আরো বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে দীর্ঘ দিন যাবৎ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। অবিলম্বে ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃত নিরাপরাধ উলামায়েকেরাম ও ছাত্র-জনতাকে মুক্তি দিতে হবে।

গতকাল রাত সাড়ে ৯টায় জুম এ্যাপে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্মমহাসচিব, সম্পাদকবৃন্দ ও নির্বাহী পরিষদের সদস্যগণ সংযুক্ত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ