শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাত জেলায় গতকাল সোমবার (৭ জুন) বিকেলে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল সোমবার (৭ জুন) টুইট করে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সোমবার রাতেই বাংলায় টুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

প্রধানমন্ত্রীর মতোই নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করছি।’

সোমবার পশ্চিমবঙ্গের যে সাত জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে সেগুলো হলো হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও উত্তর ২৪ পরগনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ