শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

গাজীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে বিষধর সাপের কামড়ে ফয়েজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

সে কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের আমজাত হোসেনের ছেলে। নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, গেল সোমবার রাতে ফয়েজ তার বাবা-মার সঙ্গে বাড়ি রুমে প্রতিদিনের মতো ঘুমাতে গেলে ওই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এসময় ফয়েজের হাতে একটি হাত পাখা ছিল। হাতে থাকা হাত পাখাটি হঠাৎ করে খাটের নিচে পড়ে যায়। সে হাত পাখা তুলতে খাটের নিচে হাত দিলে ঘরের ভিতরে থাকা বিষধর সাপ ফয়েজের হাতে কামড়ে দেয়।

এ ঘটনার পর সাথে সাথে ফয়েজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। এরপর ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ