বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

মাওলানা নুরুল আবসার মাসুম র. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কোরআন নিকেতন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুম র. এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ময়মনসিংহ কুরআন নিকেতন মাদরাসা’র মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামিয়া আজমিয়া দারুল উলূম ঢাকার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, এ যুগে একজন আলেম হওয়া, ডাক্তার হওয়া,ইন্জিনিয়ার হওয়া সহজ। কিন্তু একজন প্রকৃত মানুষ হওয়া কঠিন। মাওলানা মাসুম ছিলেন এ যুগের একজন প্রকৃত মানুষ।

কুরআন নিকেতন মাদরাসা’র পরিচালক এবং আবনায়ে কোরআন নিকেতনের সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহ বলেন, মাওলানা মাসুম একজন সাহসী ব্যক্তি ছিলেন, আমরা হেফজ খানা থেকে একসাথে বড় হয়েছি। উনি মৃত্যুর সময় জোরে জোরে কালেমা পাঠ করেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

কুরআন নিকেতন মাদরাসা’র প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সংগঠন ‘আবনায়ে কুরআন নিকেতন’এর উদ্যোগে পরিচালিত এ স্মরণ সভায় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

মাওলানা আবু রায়হানের সঞ্চালনায় মাওলানা ওয়ালি উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মোমেনশাহীর মুহতামিম, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামিয়াতুন নূর আল কাসেমিয়া ঢাকার মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ রুশদী, আনওয়ারুল কুরআন মুহতামিম হাফেজ আব্দুল্লাহ, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের মুহাদ্দিস মাওলানা রমিজুল ইসলাম প্রমুখ।

উল্যেখ্য, গত ১৮ মে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা নুরুল আবসার মাসুম মৃত্যুবরণ করেন।এরপর ১৯ মে জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মাঠে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ