বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ঢাকায় পৌঁছাল ফাইজারের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিকার চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক আজ রাত সাড়ে ১২টায় বলেন, নির্ধারিত সময় সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকার প্রথম চালান এসে পৌঁছায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টিকা হস্তান্তরের কার্যক্রম চলছিল।

তিনি জানান, টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এর কোল্ড স্টোরেজে রাখা হবে। এর চেয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি।

গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ