শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

করোনার টেস্টের ফলাফল দেখিয়ে সংসদে যেতে হবে এমপি-মন্ত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টেস্টের ফলাফল দেখিয়ে সংসদে যেতে হবে এমপি-মন্ত্রীদের। আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে তিনদিন পরপর এমপি-মন্ত্রীদের করোনা টেস্ট করাতে হবে। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ।

রোববার (২৩ মে) সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৩তম এবং বাজেট অধিবেশন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করেন।

আগামী ২ জুন (বুধবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

এছাড়া বৈঠকে সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুম প্লাটফর্মে ভার্চুয়ালিও অংশ নেয়ার সুযোগ ছিল। অনেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ