শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেবুন্নেসাকে নিয়ে সংবাদ ‘বন্ধ করতে’ চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। তুমুল আলোচিত ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেবুন্নেসা। ‘হেনস্তাকারী’ হিসেবে বারবার তার নাম গণমাধ্যমে উঠে এসেছে। এ অবস্থায় তাকে নিয়ে সংবাদ প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। চিঠিতে বলা হয়, কাজী জেবুন্নেসা বেগম রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এভাবে সংবাদ প্রকাশ করায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে তিনি মর্যাদাহানির শিকার হচ্ছেন।

তাই অনতিবিলম্বে তাকে নিয়ে সংবাদ প্রকাশে বিরত থাকতে অনুরোধ করা হলো। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তার ঘটনার পরপরই সামনে আসে কাজী জেবুন্নেসার নাম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে প্রচার চালানো হয়। তার পারিবারিক বিষয় নিয়েও চলে আলোচনা-সমালোচনা। তথ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিকে সেসব অভিযোগকে ‘অসত্য’ আখ্যা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ