রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশ পরিদর্শক নূর হায়দার জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিনজন নিহত হন। এই ঘটনায় মাইক্রোবাসটির আরও ৫ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা নূর হায়দার বলেন, ‘এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ