রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

দেশে অক্সফোর্ডের টিকাগ্রহীতার শরীরে এক মাসে ৯২ শতাংশ এন্টিবডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহণের একমাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) যৌথ গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে।

বুধবার (১২ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় সকল বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।

প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআর ও আইসিডিডিআর, বি'র যৌথ গবেষণায় দেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার ৩০০ জন টিকাগ্রহীতার মধ্যে টিকা নেয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে রক্তে এন্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ