রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের ৫ দিন রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে তাকে আদালতে তোলার পর পুলিশের আবেদনে এ রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে বাবুলকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় ৮ জনের বিরুদ্ধে নতুন হত্যা মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়। ৭ দিনে রিমান্ড আবেদন করলে ৫ দিন মঞ্জুর করে আদালত।

এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের প্রধান বনোজকুমার মজুমদার জানান, মিতু হত্যায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাকে চট্টগ্রামে পিবিাইয়ের কার্যালয়ে নেয়া হয়।

অন্যদিকে, মিত্যু হত্যার পর বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ আদালতে জমা দিয়েছে পিবিআই। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় সে সময়ের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ