শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সৌদিতে দেখা যায়নি ঈদের চাঁদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে বৃহস্পতিবার (১৩ মে)। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এদিন দেশটির নাগরিকদের কোথাও চাঁদ দেখা গেলে তথ্য চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

চাঁদ দেখার তথ্য না পাওয়ার তথ্য জানায় কমিটি। ফলে বুধবার (১২ মে) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ