শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

করোনা: মোদিকে জো-বাইডেনের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোনালাপে বলেছেন, করোনা মোকাবিলায় আমেরিকা এবং ভারত যৌথভাবে কাজ করবে। ফোনালাপের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

আমেরিকার মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতি বেসামাল। এর মধ্যে সোমবার রাতে নরেন্দ্র মোদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জো বাইডেন।

দুই দেশের শীর্ষনেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে, করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রোববারই আশ্বাস দিয়েছিল আমেরিকা। তার একদিন পর সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ