শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

কাদের মির্জার বাড়িতে গুলি বর্ষণ, এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলির বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলি ছোড়া হয় বলে মেয়রের ছোট ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এ সময় আমাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকা থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতটি মোটরসাইকেলে করে এসে কাদের মির্জার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ