সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমানুল্লাহ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বুধবার রাত সাড়ে ১০ টায় আমানুল্লাহকে কালাই উপজেলার মাত্রাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তার বিরুদ্ধে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।

এ মন্তব্য এলাকায় ভাইরাল হয়ে যায়। এরপর কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম বাদী হয়ে আমানুল্লাকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে কালাই থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় আমানুল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। আজ বৃহস্পতিবার আমানুল্লাহকে জেল হাজতে পাঠানোসহ তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ