সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

জরুরি সেবার জন্য আর্থিক প্রতিষ্ঠানও খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারীর প্রকোপ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে গ্রাহকদের জরুরি সেবা দিতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরের) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে বুধবার এক সার্কুলার জারি করা হযেছে।

এতে বলা হয়, “সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা এখন মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত ভাঙানো ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ জরুরি আর্থিক সেবাগুলো নিতে পারবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে দুই দফা মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ