রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে ফল ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভ্যান জানিয়েছেন, কারাগারে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে।

রোববার (১৮ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, রুশ সরকারকে আমরা জানিয়ে দিয়েছি, নিরাপত্তা হেফাজতে নাভালনির সঙ্গে যা ঘটেছে তার দায় মস্কোকে নিতে হবে।

এদিকে রাশিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে আগামী কয়েক দিনের মধ্যে ৪৪ বছরের নাভালনির মৃত্যু হতে পারে। রক্ত পরীক্ষায় দেখা গেছে, যেকোনও মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।

নাভালনিকে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। এরপরে কোমায় চলে যান তিনি। পরে জার্মানিতে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। এরমধ্যেই তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন রাশিয়ার আদালত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ