বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ভারতে এবার একদিনেই আক্রান্ত ২ লাখ ৬০ হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা ক্রমশ প্রকট হচ্ছে। এবার একদিনে সংক্রমণ ছাড়িয়ে গেছে ২ লাখ ৬০ হাজার।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার ৭৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৪৯৫ জন। টানা তিন দিন ২ লাখের বেশি সংক্রমণ দেখার পর এবার তা আড়াই লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৪৭ লাখ সাড়ে ৮২ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন।

এদিকে শনিবার কেন্দ্রীয় সরকারের কয়েকটি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গত বছর একজোট হয়ে কোভিডকে হারিয়েছিল ভারত। এবার ফের তা-ই করতে পারবে।’

অন্যদিকে সংক্রমণ আর করোনা-বিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে এখন পর্যন্ত ২৩ লাখ পুণ্যার্থী স্নান সেরেছেন কুম্ভে। মহামারীর মধ্যে এই বিপুল সমাবেশ কেন প্রশ্ন উঠছে দেশে-বিদেশে।

সরকারি মতে, কুম্ভ মেলায় আক্রান্ত হয়েছেন দুই হাজার জন। বাস্তব সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দুটি শাহি স্নান হয়ে যাওয়ার পর ‘প্রতীকী’ হিসেবে কুম্ভের বাকি স্নান ও উদ্‌যাপন সারার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ