সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কোভিড ফ্রি ট্রেন সার্ভিস চালু করলো ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে শুরু হলো কোভিড ফ্রি ট্রেন সার্ভিস। মিলান সেন্ট্রাল স্টেশন থেকে প্রতিদিন দুটি কোভিড ফ্রি ট্রেন রাজধানী রোমের টারমিনি স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে রাজধানী রোমের টার্মিনি স্টেশন থেকে প্রতিদিন দুটি কোভিড ফ্রি ট্রেন মিলান সেন্ট্রাল স্টেশনে যাবে। আসন্ন গ্রীষ্মের ছুটিতে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে, বড় দুটি কোভিড ফ্রি ট্রেন চালু করল ইতালীয় কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্যিক রাজধানী মিলান এবং রাজধানী রোমের মধ্যে প্রতিদিন চলাচল করবে এ ট্রেন দুটি।

শুক্রবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী রোমের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় চলাচল করবে আরও একটি ট্রেন। ট্রেন দুটি শিল্প শহর মিলানের সেন্ট্রাল স্টেশন থেকে রাজধানী রোমের টার্মিনি স্টেশনে গিয়ে থামবে। ৪৭৭ কিলোমিটার রুটের এই যাত্রায় সময় লাগে ৩ ঘণ্টা ৪০ মিনিট

কোভিড ফ্রি ট্রেনে চড়তে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সরকারের এমন পরিকল্পনায় খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির পর্যটনশিল্প দেশটির জিডিপির ১৪ শতাংশ জোগান দেয়। গত বছর দেশটিতে ৭০ শতাংশ কমে গেছে পর্যটক। তবে দেশজুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য সরকার গ্রহণ করছে নানাবিধ পরিকল্পনা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ