শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

টাকা তুলতে প্রচণ্ড ভিড় ব্যাংকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার রোধে চলছে সরকারি বিধি-নিষেধ। এ সময় ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হয়েছে। এর মধ্যেই ১৪ এপ্রিল থেকে সাত দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। এতে অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফলে মানুষজন টাকা তোলাসহ প্রয়োজনীয় লেনদেন সেরে রাখছে।

সবাই ছুটছে ব্যাংকে। এতে কয়েক দিন ধরেই ব্যাংকপাড়ায় গ্রাহকদের বাড়তি ভিড় লক্ষ করা যাচ্ছে। কেউ টাকা তুলতে গেছেন, কেউ গেছেন এফডিআরের লভ্যাংশ তুলতে, আবার কেউ গেছেন সঞ্চয়পত্র ভাঙানো ও মুনাফার টাকা তুলতে। ব্যবসার চালান জমা দিতেও ভিড় করেন কেউ কেউ।

তবে কঠোর লকডাউনের খবরে গত দুই দিন এই ভিড় বেশি লক্ষ করা গেছে। প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই গ্রাহকরা প্রয়োজনীয় লেনদেন করতে আসেন ব্যাংকে। অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেতে হয়েছে দায়িত্বশীল কর্মকর্তাদের।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মানুষজন মনে করছে সামনে আর ব্যাংক খোলা থাকবে না। এ কারণে সবাই টাকা-পয়সা তুলে হাতে রাখছে। এমন ভিড় ঈদের আগের কার্যদিবসগুলোতে দেখা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ