শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আগামীকাল থেকে কাউকে ঘরের বাইরে দেখতে চাই না: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে নিজেকে স্যানিটাইজ করবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনের সময় আইজিপি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, কেউ রাস্তায় জটলা পাকাবেন না, হাতিরঝিলে বা অন্য কোথায় গিয়ে তরুণ-তরুণীদের আড্ডা না দেওয়ার আহ্বান জানাচ্ছি। বাজার, করোনার টিকার তারিখ থাকলে কিংবা অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগী চলাচলের প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

সম্প্রতি সময়ে সাংবাদিকদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে আর্থিক সহযোগিতা করেছি। দু’জন সাংবাদিককে বলেছি মামলা করতে। আমরা তাদের সহযোগিতা করেছি।

থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এটা জাতীয় কোনো ইস্যু না। স্থানীয় প্রশাসন মনে করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো প্রয়োজন, তাই করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ