মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরায়েলে পাওয়া গেছে করোনার নতুন ধরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলে দেশটির বিজ্ঞানীরা নতুন বৈশিষ্ট্যর করোনাভাইরাস আবিষ্কার করেছেন। এর নামকরন করা হয়েছে করোনার ইসরাইলি ভ্যারিয়েন্ট। এই দাবি করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত বছরের জুলাই থেকেই এ ধরনটি নিয়ে গবেষণা করে আসছিলেন ইসরাইলের বিজ্ঞানীরা। গত সপ্তাহে নতুন ধরনের বিষয়ে নিশ্চিত হয়ে বিশ্ববাসীকে জানালো ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলের কেন্দ্রীয় ভাইরোলোজি ল্যাবরেটরিতে নতুন এ ধরণটি নিয়ে গবেষণা চলে। এর নামকরণ করা হয়েছে করোনার ইসরাইলি ভ্যারিয়েন্ট হিসেবে।

২০২০ সালের অক্টোবরে তরলবর্জ্যে প্রথম এ ধরণের ভাইরাসের দেখা মেলে। এর পর ২০২০ সালের নভেম্বারে ক্লিনিক্যাল বর্জ্যে এ ভাইরাস পাওয়া যায়।

ইসরাইলি শহর রাহাতের ৫ ভাগ এলাকায় ২০২০ সালের অক্টোবরে তরলবর্জ্যে নতুন এ বৈশিষ্টের করোনার দেখা মেলে। কিন্তু একই বছরের নভেম্বারে ইসরাইলের নেতানিয়া ও হাইফা শহরের ৯৮ ভাগ এলাকায় এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

এ পর্যন্ত দেশটির ১৮১ জন করোনার ইসরাইলি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আরও অনেক বেশি মানুষ এ ধরণের ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।

তবে এটি করোনার ইউকে ভ্যারিয়েন্টের মতো খুব দ্রুত ছড়ায় না। এ ফাইজারের টিকায় এ ধরনের করোনা প্রতিরোধে কার্যকর বলে গরেষণায় প্রমাণিত হয়েছে বলে দাবি ইসরাইলের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ