শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মালিবাগে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাসে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ