সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

মুগদা মারকাযুল ফুরকানের উদ্যোগে কেরাত ও হামদ-নাত মাহফিল ২৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত মারকাযুল ফুরকানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী, কেরাত ও হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী (২৬ মার্চ) শুক্রবার, বাদ জোহর মুগদা মধ্য মসজিদ সংলগ্ন (শামসুল হক টাওয়ার মুগদা জিরাে পয়েন্ট) ঢাকায় অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিল। এতে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, কারী শহিদুল ইসলাম, কারী আব্দুল মালেক বিক্রমপুরী, কারী সাইফুল ইসলাম পারভেজ, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, কারী আবু রায়হান, কারী উসমান গণি, কারী হাফেজ সাইফুল ইসলাম ত্বকী, কারী সিফাতুল্লাহ আড়াইহাজারী।

সঙ্গীত পরিবেশন করবেন, আনিস আনসারী, আবু সুফিয়ান, শেখ এনাম, আবু উবায়দা, মাহমুদ হুজাইফা, কবি রিয়াদ হায়দার, হাসান নকীব, খন্দকার হােসাইন আহমাদ, সালমান সাদী, শামীম আরমান, মাসুম বিল্লাহ ইলিয়াস। উপস্থাপনায় থাকবেন তাহসান ইসলাম হান্নান ও মুহিব ইমতিয়াজ।

পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাবের হােসেন চৌধূরী। উদ্বোধন করবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাে. গােলাম কিবরিয়া খান রাজা, হাফেজ মাওলানা তাফাজ্জল হােসাইন, শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রমূখ। এতে সভাপতিত্ব করবেন গ্রীন খিদমাহ প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব ডা, সফিউল্লাহ ভূইয়া।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ‘লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা আয়োজন করেছি কুরআন পাঠের। শহিদের রুহের মাগফেরাত কামনায় উৎসর্গ করতে চাই আমরাদের এ আয়োজন। আমাদের মারকাযুল ফুরকান পরিবারে পবিত্র কুরআনুল কারীম পাঠ করা হবে এ দিন। যার সাওয়াব লাভের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা তাদের মাগঢেরাত কামনা করি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ