শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

আজ আফতাবনগর আসছেন আল্লামা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স ও মাদানী খানকার উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলে যোগ দিবেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি আল্লামা মাহমুদ মাদানী।

আজ বুধবার আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসায় ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী।

তিনি জানান, হজরত হোসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র সাইয়েদ আল্লামা মাহমুদ মাদানী ২২ মার্চ (সোমবার) বাংলাদেশে পৌঁছেছেন। ওইদিন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করেন। এরপর ২৩ মার্চ (মঙ্গলবার) দেশের সিলেট অঞ্চল সফর করেন তিনি।

মুফতি মোহাম্মদ আলী জানান, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে সফর শেষে আজ বুধবার বিকেল চারটায় রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী মাহফিলে তাশরীফ আনবেন তিনি। এরপর ওইদিন বাদ আসর বাংলাদেশি মুরিদদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন। বাদ মাগরিব ইসলাহী বয়ান ও বাইয়াত করবেন আল্লামা মাহমুদ মাদানী। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার ও কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ