শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাতের সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন এ তথ্য জানান।

আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, শবেবরাতের ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যেহেতু ২৯ মার্চ শবেবরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে ৩০ মার্চ (মঙ্গলবার)। এর আগে সার্কুলার দিয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এখন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হলো। এখন ছুটি পুনর্নির্ধারণের জন্য ফাইল অনুমোদন প্রক্রিয়াধীন। ফাইল অনুমোদন হলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবেবরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবেবরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ