শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটি ‘সম্পূর্ণ গুজব’ বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

৪১তম বিসিএস পরীক্ষা শেষ হওয়ার পর শুক্রবার (১৯ মার্চ) বিকেল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে একটি গ্রুপ প্রচার করতে শুরু করে।

এসব প্রচারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে উদ্ধৃতি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে চার ধাপে আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়ে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, আমরা আগেই বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা নেয়া সম্ভব না। তারপরও যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তা সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানান মহাপরিচালক।

সূত্র জানায়, করোনার মধ্যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় একটি মহল একে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, বিসিএসে পদের সংখ্যা ২ হাজার, আর প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার তারিখের বিষয়ে মাঠ পর্যায়ে এখনও এমন কোনো নির্দেশনা নেই। এ বিষয়টি একদম প্রাথমিক স্তরে রয়েছে। তবে নিয়োগ পরীক্ষার গুজবের বিষয়টি আমাদের নজরে আছে।

তিনি বলেন, প্রতারক চক্রের অভাব নেই। সারা দেশে বেশকিছু প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। তবে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে আবেদনকারীদের অনুরোধ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ