শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাসিনা-রাজাপাকসের বৈঠকে ৬টি সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এতে তিনটি নতুন সমঝোতা স্মারকসহ মোট ৬টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এর আগে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, শনিবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টায় রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর আড়াইটায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পাবে।

শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এ সময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ