শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

করোনা রোধে ২১ মার্চ থেকে পুলিশের কার্যক্রম শুরু: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি মানুষকে মাস্ক না নিয়ে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের স্লোগান- ‘মাস্ক পরা অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ।’

দেশবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

‘পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছে। খাবার বিতরণ করেছে। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ