সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের এবং ২ জনের করোনায় মারা গিয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৬৮৬ জন।

মঙ্গলবার ( ১৬ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই দিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৩০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ২১ জন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।

এদিকে মাস্ক ব্যবহারে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ