সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’

মক্কা-মদিনা যাতায়াতে ফের চালু হচ্ছে হারামাইন ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াতে উচ্চগতি সম্পন্ন হারামাইন ট্রেন পুনরায় চলাচল শুরু করতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ চলাচল শুরু করবে। এমনটাই জানিয়েছে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

মঙ্গলবার থেকে ওয়েবসাইট থেকে ট্রেনের টিটিক ‍ও বুকিং সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন হাইস্পিড ট্রেন অব হারামাইন-এর উপ-পরিচালক প্রকৌশলি রায়ান আল হারবি।

উচ্চগতি সম্পন্ন ট্রেনে করে মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও রাবিগের কিং আবদুল্লাহ অর্থনৈতিক অঞ্চলে যাতায়াত করা যাবে। হজ ও ওমরাহ যাত্রী এবং অতিথিদের আনা-নেয়ার জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করতে ট্রেনটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়।

আসন্ন হজে হাজিদের সেবা দিতে অন্তর্ভূক্তিমূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলি রায়ান আল হারবি। করোনা মহামারিরোধে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীর সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।

করোনা মহামারির সুযোগে ট্রেন কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও স্টেশন উন্নত করাসহ অন্যান্য কাজ শেষ করা হয়েছে। প্রতি ঘণ্টাায় ট্রেনটি তিন শ' কিলোমিটার দ্রুততার সঙ্গে চলতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। এরপর জেদ্দার এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই মাস পর্যন্ত তা বন্ধ থাকে। এরপর করোনা মাহমারি সংক্রমণরোধে গত বছরের মার্চ থেকে পুনরায় এর চলাচল স্থগিত হয়।

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মধ্যে মানুষের যাতায়াতের চাহিদা বাড়তে থাকলে দীর্ঘ এক বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। পবিত্র দুই নগরীর মধ্যে সপ্তাহের পাঁচ দিন চলবে। এবং প্রতিদিন ১২ বার আসা-যাওয়া করবে। প্রতি ট্রেনে চার শয়ের বেশি যাত্রী সেবা করতে গ্রহণ করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ