শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

বাংলাদেশের উন্নয়নের ম্যাজিকই হচ্ছে দেশপ্রেম: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উন্নয়নের ম্যাজিকই হচ্ছে দেশপ্রেম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ইনফ্রাস্টাকচারাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএইডিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য। দেশের প্রতিটি মানুষই যেন স্বাবলম্বী হতে পারে তথা তাদের জীবনমানের উন্নয়নে কাজ করছি আমরা। সবাই ভাবে আমাদের উন্নয়নই ম্যাজিক। আর আমরা বলি, আমাদের উন্নয়নের ম্যাজিকই দেশপ্রেম।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় এ উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই সরকার ক্ষমতায় আছে ভলেই আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। দেশটাকে সঠিকভাবে জানতে পারলে, দেশকে নিয়ে ভাবলে, দেশের উন্নয়ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে যারাই রাষ্ট্রক্ষমতায় ছিলো, তাদের চিন্তাই ছিল কিভাবে বিদেশিদের কাছে হাত পাতা যায়। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করার কোনো চিন্তাই তাদের মধ্যে ছিল না। যুদ্ধাপরাধী আর পুলিশের হাতে ক্ষমতা থাকলে সে দেশের উন্নয়ন হতে পারে না।

তিনি বলেন, সেখানে আমাদের সরকার ক্ষমতায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে কাজ করে আজকের এই দেশ গড়েছি। আজ উন্নয়নশীল দেশ থেকে আমরা স্বল্প উন্নত দেশের কাতারে পৌঁছেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ